রাজ্যপাল জগদীপ ধনকড়কে কড়া ভাষায় আক্রমণ করলেন ফিরহাদ হাকিম - The News Lion

রাজ্যপাল জগদীপ ধনকড়কে কড়া ভাষায় আক্রমণ করলেন ফিরহাদ হাকিম

 


দি নিউজ লায়ন;    রাজ্যপাল জগদীপ ধনকড়কে কড়া ভাষায় আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। যেভাবে রাজ্যপাল প্রতিদিন রাজ্যের বিরুদ্ধে নানাভাবে কটুক্তি করে চলেছেন তা নিয়ে সোচ্চার হন এই তৃণমূল নেতা। কটাক্ষের সুরে এদিন তিনি বললেন,এদের মানসিক চিকিৎসার প্রয়োজন আছে।


ফিরহাদ হাকিম বলেন, আপনার মাথায় সবসময় জ্বলছে। সেটা ঘুমিয়েও দেখবেন। আবার জেগেও দেখবেন। এটা আমার মাথায় ঢুকে গিয়েছে। অনেক মানুষ আছে কেউ নেই অথচ কথা বলছেন। এদের কাউন্সিলিং করা উচিত। এদের মানসিক চিকিৎসার প্রয়োজন আছে। আর যদি কেউ রাজনৈতিক ভাবে বলে এটা তাদের ব্যাপার। আমার কিছু বলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলার কোনও রাজনৈতিক হিংসা হয়নি।


পারিবারিক কারণে কেউ খুন হলে তাকে বলা হচ্ছে রাজনৈতিক হিংসা। কেউ সুইসাইড করলে, সেটাকে বলা হচ্ছে রাজনৈতিক হিংসা। কোথাও ডাকাতি হলেও বলা হচ্ছে রাজনৈতিক হিংসা। রাজনৈতিক ভাবে রাজ্যপাল উদ্বিগ্ন হতেই পারেন। কারণ তিনি বিজেপির হারটা মেনে নিতে পারছেন না। কিন্তু বাংলা এগিয়ে যাচ্ছে। বাংলার মানুষ ধর্ম-জাতির ভেদাভেদে পাত্তা দেয়নি। তাই বাংলা এগিয়ে যাচ্ছে।


দিল্লিতে গিয়ে রাজ্যের রাজ্যপাল এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং রাজ্যে সন্ত্রাস চলছে এমন ,, অভিযোগ করেছেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের কাছে। রাজ্যপালের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এ রাজ্যের পরিবহন তথা আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম তার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন,, রাজ্যপাল আসলে একজন মানসিক রোগে পরিণত হয়েছেন, তার মধ্যেই ইলিউশন কাজ করছে।


 সম্প্রতি 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয় টাকে রাজ্যপাল কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সে কারণেই বারবার দিল্লিতে দরবার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকারকে বিব্রত করার লক্ষ্যেই তিনি এধরনের মন্তব্য করে চলেছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.